শ্রীপুর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩৭৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মশিউর রহমান : মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপার, মহোদয়ের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাব্বারুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে শ্রীপুর থানা’র এসআই (নিঃ)/ ইন্দ্রজিত রায় এর নেতৃত্বে একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানাধীন মাঝাইল মান্দারতলা গ্রামস্থ ওয়াপদা বাজারে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৭৯ পিচ ইয়াবা উদ্ধারসহ ধৃত আসামী মোঃ আরমান মিয়া (৩৬), পিতা-মোহাম্মদ আলী মিয়া ,স্থায়ী: গ্রাম- পশ্চিম কান্দারগাও, উপজেলা/থানা- সোনারগাঁও, জেলা -নারায়ণগঞ্জ, বাংলাদেশ: বর্তমান: গ্রাম- সাভার দক্ষিন পাড়া (সাভার মডেল থানার পিছনে হালিম মিয়ার বাড়ি) , উপজেলা/থানা- সাভার, জেলা -ঢাকাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *