বাগাতিপাড়ায় বাউয়েট বিশ্ববিদ্যালয়’র শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার

আরিফুল ইসলাম তপু ,নিজেস্ব প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ার বাউয়েট বিশ্ববিদ্যালয় সংলগ্ন‘মোস্তাফিজ ভিলা’ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে মেজবা উল জারিফ অর্ঘ (৩২)নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)’র এল.এল.বি ৭ম ব্যাচের শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নিহত জারিফ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা ভবন সংলগ্ন এলাকার মেজবাউল জাকের’র ছেলে । বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাগাতিপাড়ার ওই বাসার শয়নকক্ষের সিলিং ফ্যান ঝুলানো হুক’র সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে সে।পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে লাস উদ্ধার করে। আত্মহত্যার ঘটনার ধারনা করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সব ক্লিয়ার হয়ে যাবে এবং আইনী প্রক্রয়া গ্রহণকরা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *