খুমেকে আরও ৭৯ জনের করোনা শনাক্ত
অপরাধ তথ্যচিত্র ডেক্স: খুলনা মেডিকেল কলেজে (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ২৪৪টি। আর পজেটিভ রিপোর্ট এসেছে ৭৯টি। যার মধ্যে ৭২টি খুলনার। এছাড়াও যশোরের ৪টি ও বাগেরহাটের ৩টি।
আক্রান্তদের মধ্যে পুরুষ ৬৬ শতাংশ, মহিলা ২৩ শতাংশ ও ৫ শতাংশ শিশু রয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫২৮জন আর মৃত্যু হয়েছে ৪১জনের

