“সাতক্ষীরা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. নূর ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ”
সাতক্ষীরা, জেলা বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. নূর ইসলাম, একের পর এক নারীকে হয়রানী করে চলেছেন।বয়স হয়েছে অথচ দুঃচরিত্রের খোলস এখনও বদলাননি তিনি। পলাশপোল এলাকার গৃহিনী তানিয়া সুলতানা নামের একজন মহিলা তার ছেলে তাওসিছ(০৯) কে দাঁতের চিকিৎসার জন্য, তার কাছে গেলে।তানিয়ার কাছে, ডা. নূর ইসলাম বলেন আপনার ছেলের দাঁত পুঁটিং করতে চার হাজার টাকা খরচ হবে।একথা শোনার পরে তানিয়া তার আর্থিক অপারগতার কথা জানালে, তিনি অশালীন ভাষায় কথা বলেন এবং তানিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে তিনি, বিকাল পাঁচটার পরে তার নিজস্ব বৃষ্টি ডেন্টাল ক্লিনিকে যেতে বলেন। সেই সুযোগে ডা. নূর ইসলাম তানিয়ার হাত চেপে ধরে খারাপ উঙ্গিত দেন।অসহায় হত দরিদ্র তানিয়া তখন কোনো রকমে দৌড়ে বেরিয়ে এসে তার স¤্রম রক্ষা করেন।এবং গণমাধ্যমের দারস্থ হন।এ ব্যপারে চরিত্রহীন দুর্নীতিবাজ ডা. নূর ইসলামের বিরুদ্ধে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সিভিল সার্জন সহ বিভাগীয় ঊর্ধ্বত্বন কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন।

