মহেশপুরে কপোতাক্ষ নদের কচুড়িপানা পরিষ্কার করলেন নির্বাহী কর্মকতা কামরুল |


মোঃমশিয়ার রহমান টিংকু (বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ): ১১ই নভেম্বর সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার খালিশপুর ৫৮ বডারগার্ড ব্যাটেলিয়ানের সামনে কপতাক্ষ নদী থেকে ৫৮ বডারগার্ড লেঃকঃ সিও জিল্লুর রহমান, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকতা জনাব কামরুল ইসলাম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ও মহল্লাদারদের নিয়ে কোমর পানিতে নেমে প্রায় এক ঘন্টা যাবত কচুড়িপানা পারিষ্কার করেন | এসময় উপজেলা ভূমি কর্মকতা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানিয় তহশীলদার উপস্থিত ছিলেন |
এছাড়াও কপতাক্ষ পাড়ে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় । কপোতাক্ষের পাড়ে উপস্থিত খালিশপুরে শিবে হালদারে সাথে কথা বললে তিনি বলেন, আমার ৫০ বছরের অভিজ্ঞতা জীবনে এ রকম কখনো দেখিনি যে ইউএনও সাহেব বা উপজেলার অন্যান্য অফিসার এবং ইউনিয়নের চেয়ারম্যানদের এভাবে কপোতাক্ষ নদের কচুরিপানা পারিষ্কার করতে দেখিনি, আজ সত্যিই খুব ভাল লাগছে,বতমানে রক্ষণাবেক্ষণের অভাবে আমাদের দেশে এই কপোতাক্ষ নদ মরতে বসেছে,বাপ দাদাদের কাছে শুনেছি এক সময় এ নদে জাহাজ চলত আজ বিভিন্ন মানুষের দখলের জন্য নদীটা মরে গেছে ,যদি এভাবে সবাই এই নদীটার দেখভাল করে এবং এর পাড় গুলো দখল মুক্ত খনন করে তাহলে একদিন এ নদ প্রাণ ফিরে পাবে ,আমি ইউএনও স্যার কে প্রাণ ভরে আর্শিবাদ করি তিনি যেন এভাবে সাধারণ মানুষের পাশে সাধারণের মত থেকে কাজ করে যায়। এ সময় পাড়ে দাঁড়িয়ে থাকা খালিশপুরের ব্যবসায়ী সানোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, এই প্রথম কোন ইউএন ও কে দেখলাম নিজ হাতে এভাবে কচুড়িপানা পারিষ্কার করতে, সত্যিই এটা মহেশপুর বাসীর বড় প্রাপ্তি, ইউএনও কামরুল সাহেব যে দৃষ্টান্ত স্থাপন করলেন তার জন্য মহেশপুর বাসী তাকে আজীবন মনে রাখবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা জনাব কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের বিভিন্ন নদ নদী দখল হয়ে যাচেছ, যেগুলো আছে তার সঠিক পরিচর্যার অভাবে মৃত প্রায় আমরা আজ মহেশপুরের প্রসাশনের উদ্যোগে কপোতাক্ষ নদের কচুড়িপানা পারিষ্কারে নেমেছি সমাজের সকল মানুষ সচেতন হয়ে যদি সহযোগীতার মাধ্যমে তাদের বাড়ির আসে পাশের পুকুর,ডোবা বা বিভিন্ন জলাশয়ের আর্বজনা পরিষ্কার রাখেন তাহলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য এবং জীব বৈচিত্র্যের মান রক্ষাপাবে ।উপজেলা প্রশাসন সর্বদা মহেশপুরের নদ-নদী রক্ষার্থে কাজ করে যাবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *