ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

fatickchari dath photo 8.8.17
ফঠিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা: ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মুহাম্মদ বাবুল নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। (৮ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহা সড়কে পেলাগাজী দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ বাবুল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঝরঝরি গ্রামের হাফেজুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর ৬ টায় বাবুল ও তার সাথে থাকা মোটর সাইকেল চালক উপজেলার পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা এলাকা হতে মোটরসাইকেল করে ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার আসার সময় পেলাগাজী দিঘীর পাড়ের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।। তাকে (বাবুল) দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স নিয়ে আসলে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার বাবুুল কে মৃত ঘোষাণা করে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *