আত্রাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের মাঝে পুস্ককারও সনদ বিতরণ অনুষ্ঠিত
![1mqzy15a59qmr[1]](https://aporadhtothyachitra.com/wp-content/uploads/2017/04/1mqzy15a59qmr1.jpg)
আত্রাই(নওগাঁ)সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুস্ককার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:মোখলেছুর রহমান।প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: এবাদুর রহমান।অন্যেন্যেদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম,ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী,বান্দাইখাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন সাংবাদিক রুহুল আমিন।এবছর আত্রাই উপজেলায় কলেজ পর্যায়ে বান্দাইখাড়া ডিগ্রী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: মামুনূর রশীদ সিদ্দীক হিরু শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে নবাবেরতাম্বু উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:মোখলেছুর রহমান শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে।
