বেনাপোলে ৬ লাখ টাকার ৪০ কেজি গাজা সহ আটক-২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার দুর্গম মেঠো পথের সীমান্ত গ্রাম শরবানহুদা থেকে ৪০ কেজি গাজা সহ ফরহাদ ও শাহিন নামে দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার ভোর ৫ টার সময় তাদের আটক করা হয়।
আটক ফরহাদ হোসেন পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং একই গ্রামের শাবদার মল্লিকের ছেলে শাহিন মল্লিক।
২৬ বিজিবি, রঘুনাথপুর ক্যাম্পের নায়েব সুবেদার আ: হামিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমান গাজা রঘুনাথপুর সীমান্তের শরবানহুদা গ্রাম দিয়ে নিয়ে যাচ্ছে চোরাকারবারিরা। সেখানে নায়েক আলাউদ্দিন এবং বিজিবি সদস্যদের নিয়ে তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ৪০ কেজি গাজা সহ দুইজন গাজা চোরাকারবারিকে আটক করা হয়। তিনি আটক গাজার আনুমানিক বাজার মুল্য ৬ ল্খা টাকা বলে জানান।
তিনি আরো জানান, গাজা সহ আটককৃতদের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হবে।
