লোহাগড়ায় স্কুল ছাত্রীকে পিটিয়েছে একই গ্রামের সন্ত্রাসীরা

DSC00341লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় উপজেলার মহিষাপাড়া গ্রামের দ্বীন মোঃ মোল্যার মেয়ে ও লোহাগড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সেলীনা বেগম(১৬) কে বেধড়ক পিটিয়েছে একই গ্রামের সন্ত্রাসীরা। আহত ছাত্রী সেলীনা বেগম এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১টার দিকে আমার বোনের ছেলে বাড়ির পাশে বল খেলতেছিল, বল খেলাকে কেন্দ্র করে এবং পূর্ব শত্র“তার জের ধরে প্রতিবেশি আজিবর সরদার, নার্গীস বেগম, ঝর্ণ বেগমসহ কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোক এসে আমাকেসহ আমার পরিবারের লোকদের বেধড়ক মারপিট করে”। বর্তমানে সেলীনা বেগম লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। এ ব্যপারে লোহাগড়া থানার ডিউটি অফিসার এ এস আই বাবুল এর নিকট জানতে চাইলে তিনি বলেন” একটা অভিযোগ আমার নিকট এসেছে। আগামী কাল তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *