চুয়াডাঙ্গা পৌরসভায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করণ সেমিনার এবং প্রাক বাজেট আলোচনা
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতি করণ সেমিনার এবং প্রাক বাজেট আলোচনা । আজ শনিবার বেলা সাড়ে ১১টায় পৌর মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খসড়া উপস্থাপন করেন পৌরসভার প্রধান হিসাব রক্ষক আবু বকর বিশ্বাস । এবারের বাজেটে আকার ধরা হয়েছে ৪৭ কোটি উনষাট লাখ ২৭ হাজার ১শ ৬৮ টাকা ।
অপরদিকে, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ বিষয়ে মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গা পৌরবাসির সব ধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পৌর পরিষদ । বিশেষ অতিথি আঞ্চলিক সমন্বয়কারী দেবাশিষ চক্রবর্তীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
