সুন্দরবনে এবার সারবাহী জাহাজডুবি

Bagerhat-Cargo-Photo-05.05lllkkkবাগেরহাট: সুন্দরবনে এবার একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। তলা ফেটে এমভি জাবালে নূর নামের সারবাহী একটি জাহাজ সুন্দরবনের ভোলা নদীতে আংশিক ডুবে য়ায়।
মঙ্গলবার বিকেলে জাহাজডুবির এ ঘটনা ঘটে। সারবাহী ওই জাহাজটি এখন উদ্ধারের চেষ্টা চলছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আমির হোসাইন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকায় সারবাহী জাহাজ এমভি জাবালে নূর ডুবে যায়। জাহাজটি তিনদিন আগে এ এলাকায় ভোলা নদীর চরে আটকা পড়ে।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে জাহাজটি থেকে সার সরানোর সময় তলা ফেটে যায়। এ সময় জোয়ার আসায় এটি আংশিক ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে কাজ চলছে বলেও জানান আমির হোসাইন চৌধুরী।
উল্লেখ্য, এর আগে গেল বছরের ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেলসহ একটি ট্যাংকার। পরে ওই জাহাজ থেকে নদীতে ছড়িয়ে পড়ে তেল। মারাত্মক ক্ষতি হয় সুন্দরবনের জীববৈচিত্রের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *