খুলনায় ৩টি বিদেশী পিস্তল ও ২১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২
খুলনা : তিনটি বিদেশী পিস্তল , একটি রিভলবার, চারটি ম্যাগজিন ও ২১ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২ টায় খুলনা নগরীর রায় পাড়া এলাকা থেকে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় ,নগরীর রায় পাড়া এলাকায় খুলনা থানা পুলিশের একটি দল তল্লাশীর চৌকি বসায়। এই সময় ব্যাগে করে আগ্নেয়াস্ত্র নিয়ে রিক্সা যোগে যাচিছল সন্ত্রাসীরা। পুলিশ রিক্সার গতিরোধ করে ব্যাগে তল্লাশী চালিয়ে এই অস্ত্র উদ্বার করেছে। গ্রেফতার কৃতরা হলেন আল আমিন ও ফারুক হোসেন। তাদের খুলনা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচেছ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

