বুড়িগঙ্গায় আরও পাঁচ লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৬

ট্রলারডুবি1
বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি

ঢাকা : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
শনিবার সকাল ৭টার দিকে এই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- মাদ্রাসা ছাত্র হাবিব (১৩)। তিনি লালবাগ শহীদ নগর এলাকার আ. আজিজের ছেলে।
এর আগে শুক্রবার সকাল ১০টায় জমিলা খাতুন (৬৫), বিকেলে রাসেল (২২) ও রাত ৭টায় আলমগীর হোসেনের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়।
জমিলা খাতুন ঢাকার লালবাগ শহীদনগর এলাকার মৃত আবদুর রশিদের স্ত্রী, রাসেল শহীনগর এলাকার রাজকুমারের ছেলে ও আলমগীর লালবাগ শহীদ নগর এলাকার কোরবান আলীর ছেলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজউদ্দিন জানান, শনিবার সকালে আর পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *