সুজানগর প্রেসক্লাবে পাবনা জার্নালিস্ট ফোরাম-ঢাকার মতবিনিময় সভা

সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে রোববার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে পাবনা জার্নালিস্ট ফোরাম-ঢাকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোহাম্মাদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রির্পোটার, পাবনা জার্নালিস্ট ফোরাম-ঢাকার সভাপতি খায়রুজ্জামান কামাল। বিষেশ অতিথির বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউন সিনিয়র রির্পোটার পাবনা জার্নালিস্ট ফোরাম-ঢাকার সম্পাদক গোলাম মওলা। এসময় আরো বক্তব্য রাখেন পাবনা জার্নালিস্ট ফোরাম-ঢাকার যুগ্ন সম্পাদক মিজানুর রহমান সোহেল, অর্থ সম্পাদক তানভীর খন্দকার, ক্রীড়া ও প্রচার সম্পাদক আল-আমীন, সদস্য আরিফ, সুজানগর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান লিটন, প্রচার সম্পাদক শ্রী গৌতম কুমার কুন্ডু, অর্থ সম্পাদক এস এম মাসুদুর রহমান, ধর্ম সম্পাদক ওয়াউল্লাহ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সজীব, সদস্য সিদ্দিকুর রহমান লিটন, ডাঃ মহব্বত আলী রনি, সুলতান মাহমুদ বাবু প্রমুখ।
