উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত পৌর মেয়র-কে সাংবাদিকদের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা

Lohagara pic 02
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু এবং নব-নির্বাচিত মেয়র আশরাফুল আলম’কে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। সোমবার (৮ আগষ্ট) সকালে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র আশরাফুল আলম পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, “প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা, মিডিয়া কর্মী ভাইদের সার্বিক সহযোগীতা এবং জনগনের ভালোবাসায় সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন হওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এ বিজয় পৌরবাসীর বিজয় বলে আমি মনে করি এবং দলমত নির্বিশেষে অত্র এলাকার অসমাপ্ত কার্যক্রমগুলো আমি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্তি করতে পারি সে জন্য সকলের সহযোগীতা কামনা করি এবং নির্বাচন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি”। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী আশরাফ, ওবায়দুর রহমান, শাহীনুজ্জামান, সাগর, রাকিবুল ইসলামসহ আ’লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
উল্লেখ্য, রবিবার (৭ আগষ্ট) স্বতন্ত্র প্রার্থী (জগ প্রতীক) আশরাফুল আলম ৬ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে লোহাগড়া পৌর মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আ’লীগের মনোনীত (নৌকা প্রতীক) লিপি খানম ৪ হাজার ৪২৫ ভোট পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *