মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা-মেহেদিসহ কাভার্ড ভ্যান জব্দ।

(হবিগঞ্জ) প্রতিনিধি
‎
‎মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা-মেহেদিসহ কাভার্ড ভ্যান জব্দ।
‎
‎হবিগঞ্জের মাধবপুরে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়ি ফেলে পালিয়ে যান চালক।
‎
‎গত ১ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। এলাকাটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে।
‎
‎বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে একটি কাভার্ড ভ্যান ওই এলাকায় পৌঁছায়। এ সময় বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পেরে চালক মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান।
‎
‎পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়।
‎
‎আটক পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
‎
‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *