বিষ্ণুপুরে নিজস্ব অর্থায়নে ভাঙা রাস্তা মেরামত করলেন চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:চাঁদপুরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালতলা থেকে কানুদি মিয়ার বাজার পর্যন্ত ভাঙা রাস্তা নিজস্ব অর্থায়নে পুনরায় মেরামত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী।
গত ২ নভেম্বর সোমবার সকাল থেকে তিনি এ মেরামতকাজ শুরু করেন। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের চলাচলের সুবিধা নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ গ্রহণ করেন এনাম চৌধুরী। রাস্তাটি মেরামতের ফলে এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এনাম চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

