২৮ অক্টোবর উপলক্ষে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন ডিসি কোর্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি উবাউদুল্লাহ ও সেক্রেটারি তানজিম বিন আলিম প্রমুখ।
বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার বিচার দাবি করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।##

