পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নানা কর্মসূচি

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা যুবদল। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এদিকে, দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) বৃক্ষরোপণ, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব মো. এমদাদুল হক মাসুদ।
এ সময় পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত এসব কর্মসূচিতে চিকিৎসাসেবা, রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *