বেলাবোতে এক মাদক কারবারী গ্রেপ্তার
নরসিংদী (প্রতিনিধি)
নরসিংদীর বেলাবো বাজার জামে মসজিদ সংলগ্ন থেকে এক মাদক কারবারীকে মাদক সহ হাতেনাতে আটকের অভিযোগ উঠেছে।
গত ১৪.১০.২০২৬ বেলাবো বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বেলাবো থানা পুলিশ এক যুবককে আটক করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে আটককৃত যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত সোহরাব মিয়া (৪৫) ভৈরব চন্ডিবের এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত রুস্তম মিয়া। সে তার এলাকাতে চিহ্নিত কুখ্যাত মাদক কারবারী হিসেবে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসা করে আসছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বেলাবো অফিসার ইনচার্জ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত যুবককে পরবর্তীতে কারাদণ্ড প্রদান করার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

