ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি বাংলাদেশ’-সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাব সদস্য হওয়ায় শাহিদুর রহমান শাহিদকে সংবর্ধনা দিয়েছে ইসলামপুর প্রেসক্লাব।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ইসলামপুর প্রেসক্লাবের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদের সভাপতিত্বে এতে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামাল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম কাজল, সহসভাপতি রাহিমা সুলতানা মুকুল, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হোসেন রানা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, সাহিত্য সম্পাদক ফারুক আল আজাদ বকুল এবং ক্রীড়া সম্পাদক মশিউর রহমান টুটুল প্রমূখ বক্তব্য রাখেন।

সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সদস্য আব্দুস সামাদ, লিয়াকত হোসাইন লায়ন, হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, আব্দুল মোতালেব, হাসর আলী ও রাজেশ কুমার পাল গুরুদাস সহ সহযোগী সদস্য আওয়াল সরকার, সুমন ইসলাম, মফিজুল সরদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকবৃন্দ শাহিদুর রহমান শাহিদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা, অবদান নিয়ে আলোকপাত করে তার জীবনের সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *