চাঁদপুরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেনঃবাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট, চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং পদোন্নতি পরীক্ষায় তাদের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুরের জনাব নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনীর জনাব মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুরের জনাব মোঃ খায়রুল কবীর, পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) এবং পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্যতা, দক্ষতা ও পেশাগত মানদণ্ড মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের পরবর্তী পদে পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ধরনের পরীক্ষা পুলিশের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *