শৈলকুপায় ট্রাক্টরের চাপায় মাদ্রাসাছাত্র নিহত

সাইফুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরের চাপায় তাওহীদ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মল্লিক ব্রিকস নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে তাওহীদ ইটভাটায় খেলাধুলা করছিল। এ সময় ভাটার মাটি টেনে নেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের চাপায় শিশুটি গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। অভিযোগ না থা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *