জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ।।
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে জামালপুরের ইসলামপুরে শোভাযাত্রা,পরিচ্ছন্ন অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর উপজেলা প্রশাশন ও পৌরসভা আয়োজনে শনিবার(১১সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. জুবায়ের এর সভাপতিত্বে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মিলন কান্তি সাহা,মডেল মসজিদের ঈমাম মুফতি ফারুক হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *