বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
মোঃ জাবেদ হোসেনঃচাঁদপুর জেলা পুলিশের কনস্টেবল মো. রুবেল হোসেন বিভাগীয় পদোন্নতির মাধ্যমে নায়েক পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মো. রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

