নজরুল বর্ষ উপলক্ষে নকলায় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

মোঃ আরিফুর রহমান,
স্টাফ রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সাম্য-মানবতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শেরপুরের নকলায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম।
উপজেলা প্রশাসন, নকলার আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। নজরুলের কবিতা, গান ও সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং জাতীয় কবির আদর্শ ও মানবতাবাদী চেতনা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, নজরুল বর্ষকে সামনে রেখে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে জাতীয় কবির জীবন, কর্ম ও সৃষ্টির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে।
সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হামিদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উপজেলার সাবেক বিএনপির আহব্বায়ক খোরশেদ আলম, সাবেক সিনিয়র আহব্বায়ক মহিউদ্দিন মোক্তার, ভূমি কমিশনার সাদিয়া আফরিন এ্যানি,নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ আরও উপস্থিত ছিলেন স্কুল,কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *