বটিয়াঘাটায় জেলা পরিষদের উদ্যোগে খুলনা-১ আসনের এমপি বিতরণ করলেন দেড় হাজার গাছের চারা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
বটিয়াঘাটায় জেলা পরিষদের উদ্যোগে দেড় হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে ‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই’ স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি এমপি আমীর এজাজ খান গাছ রোপন ও চারা বিতরণ।
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মমিনুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামীম কবির, খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম খান নান্নু, শোয়েভ শাত-ঈল-ইভান সহকারী কমিশনার ভূমি, মোঃ শফিকুল ইসলাম ওসি তদন্ত, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম গোলদার, সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন, সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম (কান জনি), সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আশিকুর জামান আশিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু (সাবেক উপজেলা সভাপতি), জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবক্কার, সুরখালী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল ইসলাম শিপার, গঙ্গারামপুর ইউনিয়ন চেয়াম্যান আসলাম হালদার, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক সেখ রাসেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে দেড় হাজার গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *