বটিয়াঘাটায় আমনের বাম্পার ফলনের আশায় বীজ তলা তৈরীতে ব্যস্ত কৃষকরা

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটায় গত মওসুমে আমনের বাম্পার ফলনে চলতি মওসুমে অধিক ফসলের আশায় আমনের বীজ তলা তৈরীতে ব্যস্ত কৃষকরা। প্রবল বৃষ্টিতে বিল খাল তলিয়ে যাওয়ায় বীজ তলা তৈরীতে পিছিয়ে পড়েছে কৃষকরা। বৃষ্টি কমতে শুরু করায় দ্রত বীজতলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চাষীরা।

বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিক আমাদের প্রতিনিধিকে জানান, বটিয়সঘাটা উপজেলায় এবার ১৭ হাজার ৫০০ হেক্টরৈর জমিকে আমন চাষের আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান পরিস্থিতি অনুকূলে থাকলে এ লক্ষ্যমাএা আরও বাড়তে পারে। প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে গত বছরের চেয়ে অধিক আমন উৎপাদিত হবে।
তিনি আরোও বলেন, ধানের ফলন ভাল হওয়ায় অনেক চাষী অন্য ফসল আবাদ বন্ধ রেখে আমন চাষে ঝুকে পড়ছেন। এঅবস্থা বজায় থাকলে বটিয়াঘাটা উপজেলা অল্প দিনেই খাদ্যে স্বয়ং সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *