বটিয়াঘাটায় ৬১ পিস ইয়াবাসহ দুইজন আটক, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নং আমিরপুর ইউনিয়নের বাইনতলা বাজারে চেকপোস্ট বসিয়ে অভিযান চলাকালে ৬১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল (২-০৭-২০২৬) তারিখ রাত আনুমানিক ০৯:৩০ টায় বাইনতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান এবং সঙ্গীয় ফোর্স নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় একটি মোটরসাইকেলের গতিরোধের সংকেত দেন। তবে মোটরসাইকেল আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ১। নাজমুল শেখ (৩২), পিতা: হান্নান শেখ এবং ২। শামিম সাগর (৩০), পিতা: গোলাম কিবরিয়া, উভয় সাং-খারাবাদ এলাকায়, বটিয়াঘাটা উপজেলা, খুলনা। তল্লাশির একপর্যায়ে তাদের কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, আটককালে কর্তব্যরত কর্মকর্তাদের উদ্দেশে অভিযুক্তরা হুমকি-ধামকি প্রদান করেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ ২৯-০৭-২০২৬ তারিখ মামলা দায়ের হয়েছে, যার মামলা নং-১৪।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল শেখ আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দীনের ঘনিষ্ঠ সহযোগী এবং আমিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিচিত। তার এলাকায় বিভিন্ন জায়গায় মাদক সেবন ও বিক্রি করে থাকেন। এবিসয় জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান মিস্ত্রি জানান,আমিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ইয়াবা সহ গ্রেফতার হয়েছে বিষয়টি আমি জানিনা,আমি ঢাকায় আছি। তবে এমন ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।”

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা গেলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে। স্থানীয় সচেতন মহলও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *