শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগ
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ
জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের জাতীয় কর্মসূচির আলোকে ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীলতা, জলবায়ু সচেতনতা এবং বৃক্ষরোপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭শে জুলাই) দিনব্যাপি জেলার প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় এবং জেলা শিক্ষা বিভাগের তদারকিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া উচ্চ বিদ্যালয় ও বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭শে জুলাই) দিনব্যাপি এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে
বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এক গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সহকারী পরিদর্শক দৌলত উজ জামান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যামেজার পিকিং চাম্বুপং।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা,ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জুলফিকার আলী সরকার, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি এর সিনিয়ার প্রোগ্রাম অফিসার দিনো দাস, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: আবু তারেক, মো: তরিকুল ইসলাম, মো: শাহজাহান আলী, শিক্ষার্থী লিমু আক্তার, মোছা: ফাহিমা প্রমুখ।
বক্তারা এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানকে সময়োপযোগী অ্যাখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপনের জাতীয় কর্মসূচির আলোকে ওয়াল্ড ভিশন বাংলাদেশ ও জেলা শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের ভূয়সি প্রশংসা করেন। তারা আরো বলেন, এই গাছের রোপন কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে এক বা একাধিক গাছের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধি এবং একটি টেকসই বাংলাদেশ গড়ার অভিযাত্রায় সক্রিয় ভূমিকা পালন করবে। সে সময় বক্তারা শিক্ষার্থীদের বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান। সেই সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে এ উপলক্ষে সোমবার দুপুরে বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে আরেকটি পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৪ শতাধিক শিক্ষার্থীকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসারে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপনের জাতীয় কর্মসূচির আলোকে ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীলতা, জলবায়ু সচেতনতা এবং বৃক্ষরোপনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের মাঝে ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৭শে জুলাই) দিনব্যাপি প্রায় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা, বালিয়াডাঙ্গী উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এই ১৫ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বেসরকারি সংস্থা ওয়াল্ড ভিশন বাংলাদেশ আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় এবং জেলা শিক্ষা বিভাগের তদারকিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির জন্য জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার ওয়াল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

