চাঁদপুর লঞ্চঘাটে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

মোঃ জাবেদ হোসেন: চাঁদপুর লঞ্চঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যাত্রীদের নিরাপত্তা, নৌপথে শৃঙ্খলা বজায় রাখা এবং ঘাটের সার্বিক পরিবেশ সুন্দর রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের নৌ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার।
সভায় চাঁদপুর জেলার নৌ পুলিশ সুপার মুশফিকুর রহমান , নৌ থানার ইন্সপেক্টর মোঃ আজমগীর হোসাইন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় চাঁদপুর লঞ্চ মালিকদের প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তা, চাঁদপুর লঞ্চঘাটের সিএনজি অটোরিকশা শ্রমিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সভায় চাঁদপুর লঞ্চঘাটের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে লঞ্চঘাটে যাত্রীদের নিরাপদ চলাচল, লঞ্চে ওঠানামার সময় শৃঙ্খলা বজায় রাখা, ঘাট এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, যাত্রীদের হয়রানি রোধ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।
এ সময় লঞ্চ মালিক, নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, সিএনজি অটোরিকশা শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। লঞ্চঘাটের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি পবির কুমার লঞ্চঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি লঞ্চঘাটে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
সভায় নৌ পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘাট এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে লঞ্চ মালিক ও শ্রমিকদের পক্ষ থেকেও ঘাটের বিভিন্ন সমস্যা ও যাত্রীসেবা সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা ঘাট ব্যবস্থাপনা ও নৌযান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। লঞ্চ মালিকদের প্রতিনিধিরাও যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
অন্যদিকে সিএনজি অটোরিকশা শ্রমিক দলের প্রতিনিধি ও সাধারণ শ্রমিকরা ঘাট এলাকায় যানবাহন চলাচল এবং যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় বক্তারা বলেন, চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ নৌপথ ও নৌযান চলাচলের কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ লঞ্চঘাট ব্যবহার করেন। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘাট এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা চাঁদপুর লঞ্চঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং ঘাটকে নিরাপদ ও শৃঙ্খল পরিবেশে পরিচালনার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
এ সময় নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে লঞ্চঘাটের সার্বিক পরিবেশ আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *