পার্বতীপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত

এম.ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই,২০২৬ খ্রি ) সকালে পার্বতীপুর পৌরসভা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মো. সাজেদুর রহমান (স্বাধীন)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকবৃন্দ।

​সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান একরাম তালুকদার এবং সহকারী জেলা ব্যবস্থাপক (কালব), দিনাজপুর-নীলফামারী।

​এবারের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেনের। তবে বিশেষ কারণে তাঁরা কেউই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

​অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার মোতালেব, ট্রেজারার মোঃ জিল্লুর রহমান, ডিরেক্টর ‘ক’ অঞ্চল মোঃ রেজাউল করিম (লিটন), পার্বতীপুর উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামাণিক এবং পার্বতীপুর উপজেলা বিএনপি-এর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মোঃ সামসুজ্জোহা (জোহা)।

​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম (বকুল)। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে দি-কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *