বটিয়াঘাটায় জাল দলিলের জমি বুঝে না দিলে খুন-জখমের হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনা বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিল সৃষ্টি করে প্রকৃত জমির মালিকের নিকট জমি বুঝে দেওয়ার দাবি। জমি বুঝে না দিলে অপহরণ, খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে বটিয়াঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন চনক মন্ডল ওরফে বিশ্বাস।
লিখিত বক্তব্যে তিনি জানান, বটিয়াঘাটা উপজেলার হোগলবুনিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা তারা চার ভাই। বড় ভাই অসীম বিশ্বাস ওরফে মন্ডলের কাছে পারিবারিক জমিজমার কাগজপত্র সংরক্ষিত থাকত। বড় ভাইয়ের প্রতি আস্থার কারণে তার কথামতো তিনি দুটি পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করেন, যার নম্বর ৩৩৩২/২০১৯ ও ৯৮৬৫/২০২১।
চনক মন্ডলের অভিযোগ, উক্ত পাওয়ারের আওতাভুক্ত জমি পূর্বেই বিক্রি হয়ে গেলেও তার বড় ভাই অসীম মন্ডল ওরফে বিশ্বনাথ ও তার সহযোগী মিরাজ ও মাহবুবের পক্ষে জমি বুঝিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন। এ ছাড়া আরও কিছু জাল দলিল তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেন। জমি বুঝিয়ে না দিলে অপহরণ, খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন।
তিনি আরও জানান, তিনি পাওয়ার গ্রহণকারীদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। বর্তমানে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এ কারণে তিনি উক্ত দুটি পাওয়ার অব অ্যাটর্নি বাতিলের জন্য আদালতে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর- ১১০/২০২৬।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *