মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত: কেএমপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
অদ্য ১৬ জুন ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পুলিশ লাইন্স, কেএমপি, খুলনায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধের দ্রুত ও নিখুত তদন্ত নিশ্চিত করার লক্ষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। কেএমপি এবং শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করেন!
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধে পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার উপর জোর দেন এবং বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সাধারণ মানুষের জীবন যাত্রাকে সহজ করেছে কিন্তু প্রযুক্তিকে ঢাল বানিয়ে অপরাধীরা ও তাদের কৌশল পাল্টাচ্ছে, যে কারণে পুলিশকেও প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে থাকতে হবে। তিনি তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংক্রান্ত যে কোন অপরাধের অভিযোগ আসা মাত্রই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান। তিনি আরও বলেন, ‘ গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে,যেন পিন, ওটিপি না বুজে কারো সাথে শেয়ার না করার বিষয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করতে হবে। তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অপারেটরদের কঠোর মনিটরিং নিশ্চিত করার বিষয়ে অপরাধীদের ব্যবহৃত সন্দেহজনক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য পুলিশকে দ্রুত সরবরাহ করে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার আহব্বান জানান। কর্মশালা উদ্বোধন করেন ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অবঃ) ও উপদেষ্টা, এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিকাশ লিমিটেড।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিকাশ প্রতিনিধিগণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *