কোম্পানীগঞ্জে FBDS-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:-
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন,তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট (FBDS) এর আয়োজনে এবং সৎ পথের পথিকরা সংগঠন কতৃক ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচি হয়।
FBDS-এর প্রতিষ্ঠাতা পরিচালক
ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের পরিচালনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FBDS-এর উপদেষ্টা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বদরুল আলম, প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন আহমদ, শিক্ষিকা রওশন আরা বেগম, রাহেলা বেগম প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, “প্রকৃতির হাত ধরে আসুন গড়ে তুলি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ”—এই লক্ষ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

এ সময় FBDS কোম্পানীগঞ্জ শাখার পরিচালক আবু হামজা সাইফ বলেন, “একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে আগামী দিনগুলোতেও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *