হরিপুরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারের বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মাঠপর্যায়ে ব্যস্ত সময় পার করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চন্দন কর। আজ ১২ই জুন (শুক্রবার) সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার ৩ নং বকুয়া ইউনিয়ন ও ২ নং আমগাঁও ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্প, গ্রামীণ অবকাঠামো এবং চলমান উন্নয়ন কাজগুলো সরেজমিনে ঘুরে দেখেন। কাজের গুণগত মান যেন সঠিক থাকে এবং নির্ধারিত সময়ে শেষ হয়, সে ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন।
এ সময় ইউএনও চন্দন কর উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, সরকারের উন্নয়ন বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের সঠিক কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কাজের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সুধীজন।
মাঠপর্যায়ে প্রশাসনের এমন আকস্মিক পরিদর্শন ও কঠোর তদারকিকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

