আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সামছুল ইসলাম (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার সামছুল ইসলাম উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর অভিযুক্ত সামছুলকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে তার মাকে খুঁজছিলো। এ সময় একই এলাকার অভিযুক্ত সামছুল শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। সেখান থেকে শিশুটি পালিয়ে এসে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ওই দিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

