শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় নিষিদ্ধ ছাত্রলীগের নকলা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আজাদ ডেভিডকে গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় নকলা পৌরশহরের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙলবার (৯ জুন) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মজিবুলের পিতার নাম মৃত মজিবর রহমান। নকলা পৌরশহরের কুর্শাবাদাগৈড় মহল্লার স্থায়ী বাসিন্দা হলেও মজিবুল দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সাথে নকলা পৌরশহরের নিজস্ব বাড়িতে বসবাস করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান গ্রেপ্তার হওয়া মজিবুল নকলা থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাস বিরোধী মামলার সন্দিগ্ধ আসামী। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *