মতলব দক্ষিণ যৌতক ও মাদকের মামলায় আটক আকতার গাজী ও ছেলে অনিক গাজী

মোঃ খোরশেদ আলমঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সদরের টিএন্ডটি এলাকা থেকে ২২ এপ্রিল( বুধবার) রাত সাড়ে ১১টার মাদকের ৯ মামলার আসামী আকতার গাজী (৫৩) এবং তার ছেলে অনিক গাজীকে (২২) আটক করেছে পুলিশ।এসময় পুলিশ তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করেন। গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মতলব দক্ষিণ থানার এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে এসআই সাকিব ও এসআই ইকরামুলসহ বিপুল সংখ্যক পুলিশফোর্স টিএন্ডটি এলাকার বাসিন্দা আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আকতার গাজী ও তার ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।তাকে আটক করায় ওই এলাকাবাসী খুশি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী আক্তার গাজী দীর্ঘদিন যাবত এলাকার যুবক ও কিশোর ধ্বংসকারী ইয়াবার ব্যবসা করে আসছিল। সে মাদকের একজন বড় ডিলার।মতলব উত্তর ও দক্ষিণসহ চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছে।এ ব্যবসার মাধ্যমে সে রাতারাতি টিএন্ডটি এলাকায় বহুতল ভবন নির্মাণ করেছেন।ওই এলাকায় নিজের একটি মুদী দোকানের অন্তরালে মাদক বেচা কেনার করছে। গত কয়েকদিন আগে সাবেক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন রাতে তার মুদী দোকানে তল্লাশি করে ইয়াবাসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেন।সেখান থেকে জামিনে বের হয়ে পুনরায় মাদকের ব্যবসা চালু করে দেয়। এছাড়াও
সে আরো ৫বার মাদকসহ গ্রেফতার হয়েছিল। মতলব দক্ষিণ থানায় তার বিরুদ্ধে মোট ৮টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নতুন করে তার ছেলের স্ত্রীকে নির্যাতন করায় ছেলেসহ তার বিরুদ্ধে একটি যৌতুকের মামলা হয়েছে।
এলাকার বাসিন্দা বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান,এলাকার যুবক ও কিশোর সমাজকে ধ্বংসকারী মাদক ব্যবসায়ী আক্তার গাজী বিরুদ্ধে তার অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে কেউ স্বাক্ষী দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,
আকতার গাজীর বিরুদ্ধে আগে থেকেই মাদক বেচা কেনার অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেফতার করা হয় এবং থানায় একাধিক মামলাও আছে।এছাড়া তার পুত্রবধূকে নির্যাতন এবং মাদক বিক্রির অভিযোগে
বুধবার রাতে টিএন্ডটির বাসায় অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ আটক করা হয়।পরে ২ মামলায় পিতা পুত্রকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *