খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন মোঃ তাজুল ইসলাম

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। একইসঙ্গে কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলাম-কে খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে।

অন্যদিকে ডিএমপির ডিসি এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্র বলছে, জনস্বার্থ ও দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *