পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-১ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ মাসের কারাদণ্ড
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আল আমীন।
অভিযান চলাকালে পিরোজপুর পৌর শহরের সিআই পাড়া এলাকায় গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে মোঃ সালাম খানের পুত্র মোঃ রাব্বি খান (২৬)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয় এবং ২২ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

