খুলনার বটিয়াঘাটায় ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
সারা দেশের ন্যায় খুলনা বটিয়াঘাটা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার থান্ডার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান।
অনুষ্ঠাানে যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস শেখ, বীর মুক্তিযোদ্ধা নিরাঞ্জন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান এবং বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওঃ আবু ইউসুফ, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কুদরত আমির এজাজ খান বলেন, “গণহত্যা দিবস আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ ও স্মরণীয় দিন। ২৫ মার্চের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতার জন্য বাঙালির অসীম ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের কাছে অমূল্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *