খুলনা সার্কিট হাউসে কেন্দ্রীয় ঈদ জামাত উপলক্ষে প্রস্তুতি পর্যবেক্ষণ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনা সার্কিট হাউস মাঠে কেন্দ্রীয় ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ১৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২ ঘটিকায় জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন, জনাব মোঃ মোখতার আহমেদ, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার, খুলনা, জনাব মোঃ রেজাউল হক, পিপিএম,রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা, জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রস্তুতির সব দিক পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে কমিশনার মহোদয় বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত পুলিশ ও সাদা পোশাকধারী সদস্য মোতায়েন, সিসিটিভি মনিটরিং ও তল্লাশি জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যানজট এড়াতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ করতে পারেন।

