মধুহাটিতে দুই হাজার নারী কর্মীর ইফতার সমাবেশ- নৈতিক সমাজ গঠনে ঐক্যের ডাক

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে প্রায় দুই হাজার নারী কর্মীর অংশগ্রহণে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বাজার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন মহিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনে নারীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউনিয়ন সভানেত্রী নিলীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের দায়িত্বশীলা মাসুমা পারভীন। বিশেষ অতিথি ছিলেন জেলা সভানেত্রী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ইয়াসমীন আরা এবং থানা সভানেত্রী তাসলিমা। বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে নারীদের এগিয়ে আসতে হবে এবং সংগঠিতভাবে মানবকল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি সমাবেশটিকে প্রাণবন্ত করে তোলে।
সমাবেশটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন আমীর মোক্তার হোসেন, সেক্রেটারি হায়দার আলী, যুব বিভাগের সভাপতি তুহিন, সেক্রেটারি আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি ইব্রাহিম এবং ইউনিয়ন শিবিরের সভাপতি নাহিদ ইসলাম ও সেক্রেটারি হামিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *