পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদের বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন

এম মনিরুজ্জামান, পাবনা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণের উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোক্তার হোসেন মন্ডল। সোমবার সকাল থেকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এই প্রথম বিনামূল্যে ভিজিএফ ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।চাল বিতরণের উদ্বোধন করেন,ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোক্তার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী বীরমুক্তিযোদ্ধা ফিরোজ খান রঞ্জু, ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মামুন মোল্লা, ইউপি সদস্য আব্দুল আলীম ও সাংবাদিক মনিরুজ্জামান প্রমুখ। সকাল থেকে প্রত্যেক নারী পুরুষ কে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ক্যাপশন: পাবনার চরতারাপুরে ভিজিএফ এর চাল বিতরণ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *