খুলনা বটিয়াঘাটা “হাসপাতাল মোড় কল্যাণ সংঘ” এর আয়োজনে অসহায় গরীবদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত।

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ খুলনা:
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা “হাসপাতাল মোড় কল্যাণ সংঘ” এর আয়োজনে আজ রবিবার ২৫ রমজানে অসহায় গরীবদের নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিটি অনুষ্ঠিত হয় বটিয়াঘাটা উপজেলা মসজিদে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোহাম্মদ নেহাল উদ্দিন মুন্সী (বিসিএস)। সম্পাদক এডভোকেট মো: আতাউর রহমান। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক, রহমান ফকির, মোহাম্মদ রিপন, মোঃ সজিব, বুলবুল, আব্দুল আলিম, উপজেলা মসজিদের ইমাম আব্দুল হাকিম ও বটিয়াঘাটা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক। সংগঠনের সদস্য, এলাকার সর্ব শ্রেণির আবাল বৃদ্ধ শিশুরা সহ কয়েকশত মুসল্লীগণ।
ইফতার পার্টিটি শুরু হয় বিকাল ৫:৩০ মিনিটে। এর পর অসহায় দুস্থ রোগীদের সুস্থতা কামনা, সকল মুসলিম নর নারীদের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির সকল মানুষের সুস্থতা কামনায় দোয়া শেষে যথাযথ সময়ে সকলে ইফতারি করে নামাজ শেষ করেন।
এই প্রতিষ্ঠানটি শুরু থেকে সকল সদস্যদের সহযোগীতায় গরীব অসহায়দের সততা ন্যায় ইনসাফের ভিত্তিতে সাহায্য সহযোগীতা করে আসছে। এই প্রতিষ্ঠানে যদি সরকারি বে-সরকারি, বিভিন্ন এনজিও অর্থ ডোনেট করে, তাহলে অত্র এলাকার চেনা যানা অনেক অসহায় মানুষেরা উপকৃত হবে। এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন বা সদস্যরা তারা একটি টাকাও অনিয়ম করেনা। তারা সততার সাথে অর্থ গ্রহণ করে পৈ পৈ করে হিসাব করে টাকা ব্যয় করে এবং প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *