ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল বিদেশি মদ ও একটি অটো উদ্ধার
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহ সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত সুপার (প্রশাসন ও অর্থ) নির্দেশ ক্রমে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন কুমুরিয়ার চর মধ্যপাড়া গ্রামে পলাতক আসামী এরশাদ মিয়ার দুচালা টিনশেট ও অটো গেরেজের ভিতর হইতে ১৩ মার্চ ২০২৬ আনুমানিক ৮:৪৫ মিনিটের সময় ২৫ বোতল বিদেশী মদ যার আনুমানিক মূল্য ১,০০,০০০ ও একটি অটো যার মূল্য আনুমানিক ১,৪০,০০০ টাকা আলামত সহ উদ্ধার করা হয়।
পলাতক আসামী মোঃ এরশাদ মিয়া(৩৫) পিতা মোঃ আবশর উদ্দিন মাতা মোছাঃ মুর্শিদা আক্তার সাং কুমুরিয়ায় চর মধ্যপাড়া, থানাঃ ঈশ্বরগঞ্জ, জেলাঃ ময়মনসিংহ গ্রফতারের অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী মোঃ এরশাদ মিয়া দীর্ষদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ও অন্যান্নদের সাথে শনাক্ত এবং গ্রেফতারের অভিযান অব্যাহত।
উদ্ধারকৃত ২৫টি বিদেশি মদ ও একটি অটো উদ্ধারের বিষয়ে পলাতক এরশাদ আলী আসামীর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা মামলা দায়ের করা হয়। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনসাধারণের মনে স্বস্তি ফিরে এসেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়েছে।

