সাংবাদিকতা করতে গেলে রাজনৈতিক পরিচয় বাসায় রেখে সংবাদ সংগ্রহে যাবেন

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোটার:
শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের নিয়ে ইফতার আয়োজন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। ইফতার আয়োজন শেষে মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে মূলধারার সকল সাংবাদিকদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরির আহবান জানান এমপি।

এ সময় সাংবাদকর্মীদের অনেকের বক্তব্য শুনেন এবং বিগত আমলের মতো অপ-সাংবাদিকতা পরিহার করে সকলে মিলে এক প্লাটফর্মে কাজ করার তাগিদ দেন।

সাংবাদিকদের ভূয়া পরিচয় রোধে এবং ভূয়া সাংবাদিক নিয়ন্ত্রণে এক মাসের জন্য নকলা প্রেসক্লাব কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয় ফাহিম চৌধুরীকে।

নবাগত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, সরকারি আইন এবং নিয়ম পদ্ধতি মেনে সাংবাদিকতা করতে হবে। কোন সত্য ঘটনাকে কেউ কাউন্টার দিয়ে মিত্থা প্রমাণ করার চেষ্টা করবেন না। সাংবাদিকতা কোন রাজনৈতিক পরিচয়ে করবেন না, বা কোন রাজনৈতিক ব্যাক্তি সাংবাদিকতার পরিচয় দিবেন না। কোন ঘটনা উদঘাটন করতে গেলে রাজনৈতিক পরিচয় বাড়িতে রেখে যাবেন এবং অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখবেন। কোন রাজনৈতিক প্রভাবে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আগামী একমাস আপনাদের সকল সাংবাদিককে অবজারভেশনে রাখবো, একমাস পর আপনাদের মধ্য থেকে সেরা সাংবাদিক নির্বাচনের মাধ্যমে পুরস্কৃত করা সহ প্রকৃত সাংবাদিক বাছাই করে পূর্নাঙ্গ কমিটি উপহার দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *