খুলনায় নারীকে দলবদ্ধ ধর্ষণ আসামী হলো তিনজন

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা:
খুলনায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। গত ৮ মার্চ রবিবার রাতে নগরীর মোল্লাবাড়ির সামনে নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শাহীন ও তাঁর সহযোগী পঙ্কজ শিকদার পলাতক রয়েছেন। ধর্ষণের শিকার নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তিনজনকে আসামি করা হবে। আসামিরা এখনো পলাতক। অন্যদিকে, নরসিংদীতে মোবাইল ফোনে পরিচয় হওয়া যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়া, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ট্রাকচালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *