৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী হোক কন্যার অধিকার।

প্রিয়া আক্তার
মানিকগন্ঞ্জ জেলা প্রতিনিধি।
আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার,, সুরক্ষিত হোক নারীও কন্যার অধিকার -এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
সকাল১০ ঘটিকায় এক বিশাল রেলি বের হয় উপজেলা চত্বরে। রেলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা হল রুমে,আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি)
ফাহিজা বীসরত হোসেন,আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম,বক্তব্য রাখেন মোঃ মাছুম মিয়া প্রমূখ্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পেশায় রত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পৃথিবীর যা কিছু মহান
সৃষ্টির চির কল্যাণ
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।

কবি কাজী নজরুল ইসলামের চোখে নারীরা এভাবে ধরা পড়েছে। কিন্তুু নারী পুরুষের সমান অধিকার বলা হলেও নারীরা সমাজে এখনো অবহেলিত।
নারীরা সমাজের অর্ধেক শক্তি হলেও দীর্ঘদিন ধরে তারা লিঙ্গ বৈষম্য ও অবলার শিকার হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস সেই সব অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়েতোলার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা উপলক্ষ। বর্তমানে নারীরা শুধু ঘরের কাজে সীমাবদ্ধ নয়, তারা শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী, প্রশাসক ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবুও তারা বিভিন্ন স্থানে আজও অবহেলিত, আন্তর্জাতিক নারী দিবস এসব সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং সমাধানের পথ দেখায়। সর্বোপরি আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রকৃত উন্নত সম্ভব তখনই নারী ও পুরুষ সমান অধিকার পাবে, থাকবে না কোন লিঙ্গ বৈষম্য। নারীদের মুক্তির আহব্বান নিয়ে প্রতিবছর ৮মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *